Current date Sep 7, 2026
রাজনীতি

‘একটি দল ইফতার পার্টিতে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছে’

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : মসজিদ বা পবিত্রস্থানে রাজনীতি না করার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘একটি বিশেষ দল ইফতার পার্টিতে অহেতু আক্রমণাত্মক ও বিদ্বেষ প্রসূত বক্তব্য দিয়ে যাচ্ছে।’

মন্ত্রী আজ রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

পবিত্র রমজান মাসে সবাইকে সংযমি হওয়ার আহবান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রমজান হচ্ছে সংযমের মাস। তাই সবাইকে সংযমি হতে হবে।’

পরে মন্ত্রী পার্শ্ববর্তী উপজেলা কবিরহাট উপজেলায় পৌর ভবনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, কবিরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন রুমি ও পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...