Current date Sep 7, 2026
Lead News

যানজটে ব্যয় বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : রাজধানীর সড়কগুলোতে যাত্রী ও পণ্যবাহী গাড়ি বেড়ে যাওয়ার ফলে যানজট প্রতিনিয়ত বাড়ছে। এর ফলে পরিবহন খরচ ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মিনিস্ট্রি অব লোকাল গভর্নমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেটিভস (সিটি করপোরেশন) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় তাঁরা এই উদ্বেগের কথা প্রকাশ করেন।

কমিটির চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে আলোচনায় অংশগ্রহণ করেন এফবিসিসিআই সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, পরিচালক হাফেজ হারুণ অর রশিদ, স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইনচার্জ আবু মোতালেব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যানজটের ফলে কর্মঘণ্টা অপচয় এবং ব্যবসা পরিচালনা ব্যয় বেড়ে যাচ্ছে। সড়কে যানের সংখ্যা বাড়ায় পরিবহন খরচ এবং ব্যবসার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে বলে তাঁরা মনে করেন। মহানগরগুলোতে গণপরিবহন সেবা আরো উন্নত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

সভায় পরিবেশ ও জনস্বাস্থ্যের প্রতি সম্মান রেখে ব্যবসায়ী নেতারা তাঁদের নিজ নিজ গাড়ি সড়কে চলাকালীন হর্ন না ব্যবহার করার প্রতিশ্রুতি দেন।

জলাবদ্ধতার কথা তুলে ধরে তাঁরা আরো বলেন, নগরীর সড়কগুলো প্রতিবছর সংস্কারের সময় পুরনো বিটুমিনের ওপর আবার বিটুমিন দেওয়ায় সড়কের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পাড়া ও মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ ছাড়া পুরান ঢাকার কম প্রশস্ত সড়কগুলোতে যানজটের কারণে ব্যাবসায়িক কাজ বাধাগ্রস্ত হওয়ায় তাঁরা এ সমস্যা সমাধানের আশা করেন।

সভায় রমজান মাসে ভেজাল প্রতিরোধে চলমান অভিযানের যাতে অপব্যবহার না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...