Current date Sep 12, 2026
বাংলাদেশ

রাজশাহীতে এবার ট্রাকের ঘষায় হাতা হারালেন বাসযাত্রী

URL copied
Share URL copied

রাজশাহী প্রতিনিধি : এবার রাজশাহীতে ট্রাকের ঘষায় হাত হারালেন এক বাসযাত্রী। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার বিকেলে পুঠিয়া উপজেলার শিবপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ওই বাস যাত্রীর নাম বাবু (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ফুলবাড়ী এলাকার আসাদের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের কনস্টেবল আরিফুল ইসলাম জানান, একটি বাসে চড়ে বাবু নাটোর থেকে রাজশাহীর দিকে আসছিলেন। বাসের জানালার বাইরে হাত রেখে তিনি বসে ছিলেন। পথে বাসটি পুঠিয়ার শিবপুর হাটে এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের ঘর্ষণে বাবুর হাত কনুইয়ের ওপর থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার শেষে বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন প্রথম আলোকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোথায় ঘটেছে তা কেউ বলতে পারেনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুব্রত প্রামাণিক রাতে প্রথম আলোকে বলেন, হাত ছাড়াই বাবুকে হাসপাতালে আনা হয়েছে। হাত পেলেও জোড়া দেওয়ার ব্যবস্থা এখানে নেই। অস্ত্রোপচারের পর হাত ব্যান্ডজ করে দেওয়া হয়েছে।

এর আগে ঢাকায় সড়ক দুর্ঘটনায় রাজীবের হাত এবং রোজিনা আকতার পা হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় এ দুজন মারা যান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...