Current date Sep 7, 2026
রাজনীতি

আমরা কেউ নিরাপদ নই: ফখরুল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রকে যেভাবে লুট করা হয়েছে, মানুষের অধিকারগুলোকে যেভাবে হরণ করা হয়েছে, তাতে আজ আমরা কেউ নিরাপদ নই বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার এশিয়া হোটেলে নাগরিক ঐক্য আয়োজিত গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি বলতে চাই যে সংকট সৃষ্টি হয়েছে, তা কোনো ব্যক্তি বা দলের নয়, সমগ্র দেশ ও জাতির। এই অবস্থায় আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তবে জাতি আমাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বলেছিলেন যে আজ গণতন্ত্রকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্য প্রয়োজন। এই ঐক্য সৃষ্টি করতে সব দলের নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমি।

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংসদ ভেঙে দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এরপর সেনাবাহিনী মোতায়েন করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দিতে হবে।

এছাড়া নির্বাচন অর্থবহ হবে না বলেও উল্লেখ করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সভাপতি আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...