Current date Sep 7, 2026
বিশ্ব

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, উত্তেজনা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ- ইউএসএস হিগিনস এবং ক্রুজার অ্যান্টাইট্যাম দক্ষিণ চীন সাগরে পারাসেল নামক একটি দ্বীপের ১২ নটিক্যাল মাইলের ভেতরে পৌঁছালে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন যুদ্ধজাহাজ বিনা অনুমতিতে চীনের সমুদ্র-সীমায় ঢুকে তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে এবং স্পষ্টতই চীনকে উসকানি দিচ্ছে।-খবর বিবিসি বাংলার।

প্যারাসেল দ্বীপটি নিজেদের দাবি করছে চীন, যদিও ভিয়েতনাম এবং তাইওয়ানও দ্বীপটির মালিকানা দাবি করে আসছে। চীন জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ দুটোকে দ্রুত চলে যেতে বলার জন্য যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বার্তা সংস্থা রয়টার্সের কাছে নিশ্চিত করেছে, তাদের দুটো জাহাজ দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত দ্বীপের কাছে গেছে।

১২ মে উপগ্রহ থেকে তোলা ছবি থেকে দেখা যায়, এই দ্বীপেই চীনা বিমানবিধ্বংসী এবং জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। তারপরই হাওয়াই দ্বীপের একটি যৌথ সামরিক মহড়া থেকে চীনকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা।

এরপর রোববার দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র বহুদিন ধরে নাখোশ।

চীন বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সাগরে তাদের প্রভাব বিস্তারে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাগরের মাঝে বিভিন্ন ডুবো চরে বেশ কিছু কৃত্রিম দ্বীপ তৈরি করে সামরিক স্থাপনা তৈরি করেছে।

কিন্তু আমেরিকা চীনের এই সার্বভৌমত্বের দাবি মানেনা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...