Current date Sep 7, 2026
বিশ্ব

কিমের সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি: ট্রাম্প

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে আন্তর্জাতিক মহলে উত্তেজনার অবসান ঘটিয়েৈবৈঠকে বসতে যাচ্ছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিঙ্গাপুরে পূর্বনির্ধারিত সময়েই কিমের সঙ্গে শীর্ষ বৈঠক হবে বলে জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকের অপেক্ষায় আছি। তারিখ ও স্থান পরিবর্তন হয়নি।” তিনি আরও বলেন, অনেক মানুষ ওই বৈঠক নিয়ে কাজ করছেন। সম্মেলনের প্রস্তুতি খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে।

এর আগে, গত সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠককে কেন্দ্র করে চলা কূটনৈতিক উত্থান-পতনের কারণে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল তা দুই কোরিয়ার শীর্ষ নেতার আকস্মিক বৈঠকে অনেকটাই কেটে গেছে।

উল্লেখ্য, শনিবার বিকেলে কোরীয় সীমান্তবর্তী অসামরিক গ্রাম পানমুনজোমে উত্তর কোরিয়ার নেতা কিম ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন আকস্মিক বৈঠক করেন। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মুন বলেন,কোরীয় উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্ত করতে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিকল্পিত বৈঠক ‘সম্পূর্ণ’ করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...