Current date Sep 12, 2026
বাংলাদেশ

খালেদা জিয়ার জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষের আবেদন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক :নাশকতার অভিযোগে কুমিল্লায় করা দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ সোমবার দুপুরে চেম্বার বিচারপতির আদালতে আবেদন দুটি উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ও বাসে পুড়িয়ে হত্যার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় করা দুটি মামলায় আজ হাইকোর্ট খালেদা জিয়ার ৬ মাসের জামিন মঞ্জুর করেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।

অপরদিকে মানহানির অভিযোগে নড়াইলে করা এক মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, কুমিল্লার দুই মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এখন তিনি তিন মামলায় জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

এই আইনজীবী আরও বলেন, এখন যদি না সরকার অসৎ উদ্দেশ্যে অন্য মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার না দেখায়, তবে তাঁর কারামুক্তিতে কোনো আইনগত বাধা থাকছে না।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে আছেন খালেদা জিয়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...