Current date Jul 15, 2026
বাংলাদেশ

লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করলে ২ বছর জেল

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : লাইসেন্স ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট-বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বিক্রয় ও বিপণন করলে দুই বছর জেল এবং এক লাখ টাকা জরিমানার বিধান রেখে এ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

একই সভায় পাটের ন্যায্যমূল্য নিশ্চিত, মানসম্মত পাট উৎপাদন ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দিয়ে জাতীয় পাটনীতি ২০১৮-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) আইন ২০১৮-এর খসড়ায় একটি অর্ডিন্যান্স সংশোধন করে নতুন করে নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, আইনে শাস্তিগুলো বাড়ানো হয়েছে। লাইসেন্স ছাড়া স্ট্যান্ডার্ড মান ব্যবহার করলে আগের আইনে ৬ মাস জেল ও ১৫ হাজার টাকা জরিমানা থাকলেও এবার শাস্তি বেড়েছে অনধিক দুই বছর আর জরিমানা রাখা হয়েছে এক লাখ টাকা। নিবন্ধন ছাড়া মান ব্যবহার করলে বাজেয়াফত করার আইনও রাখা হয়েছে খসড়ায়।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সোনালি আঁশ পাটের হারানো দিন ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। পাট ও পাটপণ্যের বাজার তৈরিতে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ছয় বছর পর পাটনীতি সংশোধনের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা।

তিনি বলেন, পাটনীতির খসড়া এ খাতে সরকারি প্রণোদনা দেয়ার প্রস্তাবসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার বাড়ানোকে প্রাধান্য দিয়ে জাতীয় অর্থনীতিতে একসময়ের প্রধান এ অর্থকরী ফসলের ভূমিকা বৃদ্ধির কথা বলা হয়েছে।

শফিউল আলম আরও বলেন, প্রস্তাবিত খসড়ায় পাটপণ্য বহুমুখীকরণ, এ খাতের উন্নয়নে সরকারি প্রণোদনা প্রদান, স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা, পাটকলের আধুনিকায়ন ও একটি ইনস্টিটিউট স্থাপনকে অগ্রাধিকার দেয়ার প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকরে পাটনীতি বাস্তবায়ন সেল গঠনের প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...