Current date Sep 12, 2026
বাংলাদেশ

হাজার হাজার মানুষ হাত তুলে জানালেন একরাম ভালো মানুষ ছিলেন

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হকের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় তিল ধারণের ঠাঁই ছিল না। হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি, জেলা পরিষদ সদস্য শফিক মিয়া ও নিহত একরামের মেজ ভাই মো. নজরুল ইসলাম।

এমপি আবদুর রহমান বদি বলেন, একরামুল হক কোনও ইয়াবা ব্যবসায়ী ছিলেন না। তিনি ভালো লোক ছিলেন। তিনি বন্দুকযুদ্ধের মতো ভয়ঙ্কর কোনও কাজে অংশ নিতে পারেন না।

জেলা পরিষদ সদস্য শফিক মিয়া বলেন, মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানাই কিন্তু একরামের মতো কোনও নিরপরাধ ব্যক্তি যাতে ক্রসফায়ারে মারা না যায় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

নিহত একরামের মেজ ভাই নজরুল ইসলাম জানাজায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমার ভাই ইয়াবা ব্যবসায়ী ছিলেন কি না সকলের কাছে জানতে চাই। সবাই সমস্বরে উত্তর দেন ‘না না’ করে। তিনি আবার জানতে চান তার ভাই ভালো মানুষ ছিলেন কি না, এসময় সবাই হাত তুলে সমর্থন জানান নিহত একরামুল হক এলাকায় একজন ভালো মানুষ ছিলেন।

গত শনিবার রাত ১টার দিকে টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একরাম নিহত হন।

ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ৫টি খালি খোসা ও ১০ হাজার ইয়াবাসহ তার মৃতদেহ উদ্ধার করা হয়। কালের কণ্ঠ অনলাইন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...