Current date Sep 7, 2026
খেলা

বোলারদের কারণে পাকিস্তানের জরিমানা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে হেসেখেলে জিতেছে পাকিস্তান। কিন্তু ম্যাচ জয়ের আনন্দ খানিক ম্লান হয়েছে ম্যাচ শেষে রেফারির কাছ থেকে পাওয়া জরিমানার কারণে। ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচফি’র নির্দিষ্ট অংশ কেটে রেখেছে আইসিসি।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র সোয়া ৩ দিনে ৯ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় ইনিংসে নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। যার ফলে দলের অধিনায়ক সরফরাজ খানকে ম্যাচ ফি’র ৬০ শতাংশ এবং অন্যান্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৩০ শতাংশ করে কেটে রেখেছে আইসিসি।

ম্যাচ রেফারি জেফ ক্রো আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেন। পাকিস্তান অধিনায়ক সরফরাজ নিজের অপরাধ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আগামী ১২ মাসের মধ্যে একই অপরাধ করলে নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন সরফরাজ।

সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড: প্রথম ইনিংস: ১৮৪/১০ (কুক ৭০, আব্বাস ৪/২৩, হাসান আলী ৪/৫১)। এবং ২য় ইনিংস: ২৪২/১০ (রুট ৬৮, বাটলার ৬৭, বেস ৫৭; আমির ৪/৩৬, আব্বাস ৪/৪১)।

পাকিস্তান : প্রথম ইনিংস: ৩৬৩/১০ (বাবর ৬৮, শফিক ৫৯, শাদাব ৫২, আজহার ৫০)। এবং ২য় ইনিংস: ৬৬/১ (হারিস সোহেল ৩৯*, ইমামুল হক ১৮*)।

ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।

১ জুন হেডিংলিতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...