Current date Sep 7, 2026
খেলা

বউয়ের সঙ্গে শপিংয়ে যেতে ভয় পান মেসি!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বল পায়ে তিনি কীই-বা না করতে পারেন! অনায়াসে দুমড়েমুচড়ে ফেলেন প্রতিপক্ষের রক্ষণভাগ। গোলের পর গোল করে গাঁথেন মালা। অবিশ্বাস্য পাসে সতীর্থদের দিয়েও করিয়ে থাকেন দুর্দান্ত সব গোল। সবকিছু মিলিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাঁর নামে এক ঘাটে পানি খায়। এই তো লিওনেল মেসির পরিচয়। আরও একটা পরিসংখ্যান আছে আর্জেন্টাইন খুদে জাদুকরের পাশে, এখন পর্যন্ত জিতেছেন পাঁচটি ব্যালন ডি’অর।

ফুটবল মাঠে প্রতিপক্ষের জন্য আতঙ্ক ছড়ানো এই মেসির মনেও ভয় আছে। এটা আর যা তা কোনো বিষয় নয়, ভয়ের কারণ তাঁর বউ। ভণিতা না করে বলা যায়, বউয়ের সঙ্গে শপিংয়ে যেতে ভয় পান মেসি। এর অর্থ এই নয়, বাজার থেকে কোনো কিছুর কেনার প্রয়োজন হয় না বার্সেলোনা তারকার। ব্যক্তিগত ও পরিবারের চাহিদা অনুযায়ী সবকিছুই কেনা হয়। কিন্তু তা সশরীরে বাজারে গিয়ে নয়, অনলাইনে, ‘আমি জামাকাপড় কিনতে পছন্দ করি। কিন্তু বাজারে গিয়ে নয়। কেনাকাটা করা হয় অনলাইনে; যা আমাকে বাইরে যেতে নিরুৎসাহিত করে। আসলে আমি যখন আন্তোনেল্লার (মেসির স্ত্রী) সঙ্গে বাইরে যায়, অসহায় বোধ করি।’ বোঝেনই তো মেসি বাজারে গেলে তাঁকে কেন্দ্র করে পরিবেশটা কেমন হতে পারে!

এর অর্থ এই নয় যে মেসি একেবারেই বাইরে চলাফেরা করেন না। তিনিও রক্তমাংসের গড়া মানুষ। কিন্তু যত দ্রুততার সঙ্গে কাজ শেষ করে ফিরতে পারলেই যেন তিনি হাঁফ ছেড়ে বাঁচেন, ‘যখন আমি কেনাকাটা বা হাঁটার জন্য বাইরে যাওয়ার চেষ্টা করি, সব সময় দ্রততার সঙ্গে যায়। কোথাও থামি না। গিয়ে কাজটা শেষ করে দ্রত ফিরে আসি। কিন্তু আন্তোনেল্লা বা বাচ্চাদের সঙ্গে গেলে তা করা যাই না।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...