Current date Sep 12, 2026
বাংলাদেশ

নিজ বাড়িতে ছাত্রলীগ নেতার গুলিবিদ্ধ মরদেহ

URL copied
Share URL copied

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এক সহ-সভাপতি নিজ বাড়িতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার দিনগত রাতে সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম নাজমুল হোসেন (৩০)। তিনি ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে।
নাজমুলের খালাতো ভাই মিলন আরটিভি অনলাইনকে জানান, ঘটনার সময় নাজমুল তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।

সেহরি রান্নার জন্য নাজমুলের নববধূ উর্মি রান্নাঘরে যান। এসময় তিনি গুলির শব্দ শোনেন। ঘরে এসে দেখেন নাজমুল রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। এরপর দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, নিহতের মাথায় গুলি লেগেছে।
তবে কীভাবে কারা নাজমুলকে গুলি করেছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি স্ত্রী উর্মি। গত রোববার নাজমুলের সঙ্গে উর্মির বিয়ে হয়।

এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে নাজমুল হতাশাগ্রস্ত ছিলেন। নববধূর সঙ্গে তার ঝগড়াও হচ্ছিল।
কুষ্টিয়া মডেল থানার এসআই আতিকুর রহমান জানান, কীভাবে নাজমুলকে হত্যা করা হয়েছে তা একমাত্র নাজমুলের স্ত্রী উর্মিই বলতে পারেন। এই মুহূর্তে তার সঙ্গে কথা বলার পরিবেশ নেই। তবে জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলের স্ত্রী উর্মিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের ১ নম্বর সহ-সভাপতি আরশেদ আলী জানান, নামজুলকে কীভাবে হত্যা করা হয়েছে, এ বিষয়ে তাদের কাছেও সুনির্দিষ্ট কোনও তথ্য নেই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...