Current date Sep 7, 2026
খেলা

মেসির হ্যাটট্রিক: হাইতির বিপক্ষে ৪-০ গোলে জয় পেল আর্জেন্টিনা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: গেলো বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচে ইকোয়েডোরের বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে দুই বারের বিশ্বসেরা দলটি। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের ২১তম আসর। এবারের আসরে অংশ নেয়া ৩১টি দলই সাড়ছে প্রস্তুতি। রাশিয়া মিশনের আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল হোর্হে সাম্পাওয়ালির শিষ্যরা। এতে দলের সবচেয়ে বড় তারকা মেসির হ্যাটট্রিকে হাইতির বিপক্ষে ৪-০ গোলে জয় পায় স্বাগতিকরা।

মঙ্গলবার রাজধানী বুয়েন্স আয়ার্সের এই ম্যাচের ওপর গোলটি করেন বদলি হিসেবে খেলতে নামা সার্জিও আগুয়েরো। এম্যাচ দিয়ে জাভিয়ের জেনিত্তির পর আলবিসেলেস্তেদের জার্সিতে রেকর্ড ১৪৩তম ম্যাচে খেলতে নামেন জাভিয়ের মাসচেরানো।

এদিন অপেক্ষাকৃত দুর্বল দলটির বিপক্ষে মাঠে নেমে ১৭ মিনিটেই গোল পান বার্সেলোনার ফরোয়ার্ড মেসি। পেনাল্টি থেকে গোল দিয়ে দলকে এগিয়ে দেন দলকে।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আর্জেন্টাইনরা। বিশেষ করে জুভেন্টাস স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন দুটি সুযোগ মিস করেন।

হাইতির বিপক্ষে দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফের গোল পায় আর্জেন্টিনা। এবার প্রতিপক্ষের গোলকিপারের সামনে থেকে ট্যাপ ইন এ গোল দেন পাঁচবারের ব্যালন ডি’অয় জয়ী। ৮ মিনিট পর ফের গোল করে হ্যাটট্রিক করেন বার্সা তারকা।
চলতি মৌসুমে কাতালানদের জার্সিতে দুর্দান্ত ফর্মে ছিলেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। স্প্যানিশ দলটির হয়ে ৪৫টি গোল দিয়েছেন। নিজের ১২৪তম আন্তর্জাতিক ম্যাচে এ নিয়ে ৬৪টি গোল করলেন মেসি।

এদিকে ৬৭ তম মিনিটে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরোকে দিয়ে গোল করান মেসি। শেষ পর্যন্ত ৪-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলটি।

২০১৮ সালের ফুটবলের মহাযজ্ঞে গ্রুপ ‘ডি’ তে রয়েছে মেসিদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া। ১৬ জুন মূল আসরে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে ইসরায়েলের মাটিতে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনা শিবিরের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...