Current date Sep 7, 2026
বিনোদন

‘দহন’ ছবি থেকে সরে দাঁড়ালেন পূর্ণিমা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বাঁধনের পর দহন ছবি থেকে সরে দাঁড়ালেন পূর্ণিমাও। এই অভিনেত্রী জানালেন, সিয়াম-পূজা অভিনীত ছবিটিতে তিনি কাজ করছেন না। ছবি থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে পূর্ণিমা বলেন, চলচ্চিত্রে প্রত্যাবর্তনের খবরটি নেতিবাচকভাবে গণমাধ্যমে প্রকাশ পাওয়া এবং শুটিংয়ের আগে প্রস্তুতির জন্য কম সময় পাওয়া।

গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে পূর্ণিমা বলেন, ‘১ জুন থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। এত অল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে কাজটি করতে চাইছি না। আমি প্রস্তুত নই।’ তবে আরেকটি সূত্র বলছে, ‘দহন’ ছবিতে কাজের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর গণমাধ্যমে খবরটি ভিন্নভাবে উপস্থাপন করায় পূর্ণিমার ভালো লাগেনি। বিষয়টি ইতিবাচকভাবে নিতে পারেননি বলেই দহন-এ কাজ করছেন না তিনি। পূর্ণিমাও বিষয়টি স্বীকার করলেন। বললেন, “‘বাঁধনের ছেড়ে দেওয়া ছবিতে পূর্ণিমা”, “বাঁধনের জায়গায় পূর্ণিমা”-বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের খবরে এ ধরনের শিরোনাম করায় আমার ভালো লাগেনি। এ সময়ে এসে এ ধরনের খবর আমি নিতে পারছি না। কারও ছেড়ে দেওয়া ছবি করার মনমানসিকতা এখন আর নেই। তাই কাজটি করব না বলে প্রযোজনা প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি।’

পূর্ণিমার সরে দাঁড়ানোর বিষয়টির সত্যতা জানতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

‘দহন’ ছবি থেকে বাঁধন সরে গেলে প্রযোজনা প্রতিষ্ঠানের পছন্দের নায়িকা হিসেবে পূর্ণিমাকে চূড়ান্ত করা হয়। চুক্তিবদ্ধ না হলেও উভয় পক্ষের আলাপ-আলোচনায় পূর্ণিমা অভিনয়ের কথাবার্তা চূড়ান্ত করেছিলেন। দীর্ঘদিন পর তাঁর চলচ্চিত্রে ফেরার খবরটি সে সময় গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...