Current date Sep 7, 2026
বিশ্ব

এক মাসের জন্য ফেসবুক নিষিদ্ধ করবে পাপুয়া নিউগিনি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : এক মাসের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিষিদ্ধ করতে চলেছে পাপুয়া নিউগিনি। এই একমাস ধরে ফেসবুকের ভুয়া প্রোফাইল সনাক্তকরণ ও দেশটিতে এসব ভুয়া প্রোফাইলের প্রভাব বিবেচনা করা হবে। এ খবর দিয়েছে বিবিসি।

পাপুয়া নিউগিনির যোগাযোগ মন্ত্রীকে উদ্ধৃত করে খবরে বলা হয়, যেসব ব্যবহারকারীরা ফেসবুকে পর্নোগ্রাফি বা ভুয়া তথ্য পোস্ট করে তাদেরও সনাক্ত করা হবে এই একমাসে। মন্ত্রী ইঙ্গিত দেন, ফেসবুকের বিকল্প হিসেবে নতুন একটি যোগাযোগ মাধ্যম চালু করতে পারে দেশটি।

সম্প্রতি ক্যামব্রিজ এনালিটিকা কেলেঙ্কারি নিয়ে চরম সমালোচনার শিকার হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়া ভুয়া খবর সামলানো নিয়েও সমালোচিত হয়েছে যোগাযোগ মাধ্যমটিকে।

পাপুয়া নিউগিনির মাত্র ১০ শতাংশ মানুষের ইন্টারনেট ব্যবহার করে। তবে অনলাইন সেবা ব্যবহার করার ক্ষেত্রে ওই সেবার নিয়ম-নীতি সম্বন্ধে বেশ সক্রিয় দেশটির কর্তৃপক্ষ।

এক মাসব্যাপী নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে সরকার এটা বিশ্লেষণ করতে চায় যে, সেখানে ফেসবুক কিভাবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি ফেসবুকে ২০১৬ সালে পাস হওয়া সাইবার-অপরাধ বিষয়ক আইন ভঙ্গকারীদের খুঁজে বের করতেও এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...