Current date Nov 9, 2026
বাংলাদেশ

সিরাজগঞ্জে বাসচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

URL copied
Share URL copied

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বাসচাপায় আহত মিজানুর রহমান নামে পুলিশের এক নায়েক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৩০ মে) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নায়েক মিজানুর রহমান পাবনার চাটমোহর উপজেলার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু থানার অফিসার-ইনচার্জ (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, মঙ্গলবার রাতে পুলিশের গাড়িতে টহল ডিউটিতে ছিলেন মিজান। সেসময় কোনাবাড়ি এলাকায় লালমনিরহাটগামী সাহান পরিবহনের একটি যাত্রীবাহী বাস টহল গাড়িটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন মিজানুর রহমান। তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল নেওয়া হয়। এরপর তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। রাতেই চালকসহ বাসটি আটক করা হয়েছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...