Current date Oct 23, 2026
আইন-আদালত

হাইকোর্ট বিভাগে ১৮জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ১৮জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাদেরকে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ গ্রহণের দিন থেকে দুবছরের জন্য অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেন।

নিয়োগ আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরপরই আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার (৩১ মে) বেলা ৩টায় সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির হাইকোর্ট বিভাগের সচিব মো. রেজাউল করিম।

নিয়োগপ্রাপ্তরা হলেন-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য (সাবেক জেলা জজ) মো. আবু আহমেদ জমাদার, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পি.আর.এল ভোগরত জেলা জজ) মো. মোস্তাফিজুর রহামন, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকা বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম অব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, সুপ্রিমকোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও সুপ্রিমকোর্টের আইনজীবী ড. এ কে এম হাফিজুল আলম।

এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ বিচারপতি নিয়োগ হয়। হাইকোর্ট বিভাগে বর্তমানে কর্মরত আছেন ৮০ জন বিচারপতি। শপথ গ্রহণের মধ্য দিয়ে এই ১৮জন যুক্ত হলে বিচারপতির সংখ্যা দাঁড়াবে ৯৮ জনে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...