Current date Sep 7, 2026
বিনোদন

ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিলেন শাকিরা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে দেশটিতে কনসার্ট না করার জন্য বিশ্বখ্যাত পপ গায়িকা শাকিরাকে আহ্বান জানিয়েছিলেন অনেক খ্যাতনামা ব্যক্তি ও সংগঠন। অবশেষে তেলআবিবে কনসার্ট করার সেই পরিকল্পনা থেকে সরে আসার কথা জানালেন তিনি।

যদিও কনসার্ট থেকে সরে আসার পেছনে আরও দুটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গ্র্যামি-জয়ী কলম্বিয়ান শিল্পী শাকিরার পূর্ব-পুরুষ ছিলেন লেবানিজ। তেলআবিব থেকে কনসার্ট করার পর লেবাননেও কনসার্ট করার কথা ছিল শাকিরার। কিন্তু দেশটিতে অনেকেই দাবি তোলেন, ইসরায়েলে পারফর্ম করলে লেবাননের কনসার্ট যাতে বাতিল করা হয়।

অন্যদিকে, শাকিরা জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত। ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরায়েলি নৃশংসতার অনেক কিছুই নথিবদ্ধ করা আছে ইউনিসেফের। ইসরায়েলকে শিক্ষা ও সাংস্কৃতিকভাবে বয়কট করার আন্দোলন পিএসিবিআই বলছে, মানবাধিকার লঙ্ঘন ও বর্ণবিভেদ (অ্যাপার্থেইড) ধামাচাপায় অংশ নেয়া থেকে বিরত থাকার বিশেষ বাধ্যবাধকতা রয়েছে শিল্পী ও বিশেষ করে জাতিসংঘের শুভেচ্ছা দূতদের। এটাও একটা বড় কারণ হতে পারে।

এদিকে, শাকিরার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এ খবর দিয়েছে ইলেক্ট্রনিক ইন্তিফাদা। এক বিবৃতিতে বলেছে, শাকিরার নাম ব্যবহার করে গাজার সাম্প্রতিক হত্যাযজ্ঞকে ধামাচাপা দেয়ার যে পরিকল্পনা করেছিল ইসরাইল, তা ব্যর্থ হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...