Current date Oct 28, 2026
বিশ্ব

এই মাসে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নেবে ২৫ হাজার শিশু! (ভিডিও)

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে বর্তমানে কয়েক হাজার নারী গর্ভবতী রয়েছেন। এই নারীদের একটি অংশ মিয়ানমারের সেনা সদস্যদের দ্বারা ধর্ষিত হয়েছিলেন। চলতি মে-জুন মাসে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ২৫ হাজার শিশু জন্ম নেবে।

জাতিসংঘের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

গত বছরের আগস্ট মাসে মিয়ানমারে সেনা-নিপীড়নের কারণে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা-মুসলিম রাখাইন রাজ্য থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়।

পালিয়ে আসা ওই রোহিঙ্গারা বর্তমানে বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন শরণার্থী শিবিরে জনাকীর্ণ অবস্থায় বসবাস করছেন। ধর্ষিতা ওইসব রোহিঙ্গা নারী ও তাদের শিশুরা যাতে বৈষম্যের শিকার না হয় সে বিষয়টি দেখভাল করছে বিভিন্ন দাতব্য সংস্থা।

সূত্র: আল-জাজিরা

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...