Current date Sep 13, 2026
বাংলাদেশ

রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সুপারিশ

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত ফেরত পাঠাতে রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করে কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, মুহাম্মদ ফারুক খান এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, সেলিম উদ্দিন এমপি এবং বেগম মাহজাবিন খালেদ এমপি বৈঠকে অংশ নেন।

বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা কক্সবাজার পরিদর্শন করায় কক্সবাজার বিমানবন্দরকে আরও আধুনিকায়ন ও সম্প্রসারিত করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...