Current date Sep 7, 2026
খেলা

ক্যালিস-আফ্রিদিকে টপকানোর অপেক্ষায় সাকিব

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানের ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে, খেলতে নামলেই কোন কোন রেকর্ড অপেক্ষায় থাকে তার জন্য। অনেকেই তো বিশ্বসেরা এই অলরাউন্ডারকে রেকর্ড আল হাসান বলেও ডাকেন। জুনের ৩ তারিখ থেকে আফগানিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ৩ ম্যাচের এই সিরিজটি খেলতে বাংলাদেশ দল এখন ভারতের দেরাদুনে অবস্থান করছে।

দলের সঙ্গে সাকিব না গেলেও দু’দিন পর আজ বৃহস্পতিবার ভারতের বিমান ধরেছেন তিনিও। মূল সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে সেখানে।

মজার ব্যাপার, ৩১ বছর বয়সী এই তারকার জন্য এই সিরিজেও অপেক্ষা করছে আরেকটি রেকর্ড। আর মাত্র দুটি উইকেট পেলেই তিন ফর্ম্যেটে মিলে হয়ে যাবে ৫০০ উইকেট। সঙ্গে ১০ হাজার রান তো রয়েছেই! বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কের তিন ফরম্যাটে ক্যারিয়ারের বর্তমান রান ১০ হাজার ৭৪।

৫০০ উইকেট আর ১০ হাজার রান নেয়াদের তালিকায় আছে দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস আর পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদি।

তবে দুজনই এমন রেকর্ড করেছেন সাকিবের থেকে বেশি ম্যাচ খেলে। ক্যালিস খেলেছেন ৪২০ ম্যাচ আর আফ্রিদি খেলেছেন ৪৭৭ ম্যাচ। এখন পর্যন্ত সাকিব ২৯৯ টি ম্যাচ খেলে করেছেন ১০ হাজার ৭৪ রান, উইকেট নিয়েছেন ৪৯৮ টি।

সাকিব ভক্তরা নিশ্চয় চাইবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই দুই উইকেট নিয়ে এলিট ক্রিকেটারদের নামের পাশে সাকিবের নামটা লেখা হয়ে যাক।

আগামী ৩, ৫ ও ৭ জুন ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টা থেকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...