Current date Sep 7, 2026
বিনোদন

পাকিস্তানে নিষিদ্ধ কারিনা-সোনমের ‘ভিরে ডি ওয়েডিং’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে কারিনা কাপুর ও সোনম কাপুরের সিনেমা ‘ভিরে ডি ওয়েডিং’। শুক্রবার, ০১ জুন ছবিটি পাকিস্তানে মুক্তি পাবার কথা। বেশ কিছু প্রেক্ষাগৃহ ও সিনেপ্লেক্সে গত সপ্তাহ থেকেই জোর প্রচারও চলছিল।

কিন্তু শেষ মূহূর্তে পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সরের (সিবিএফসি) এক কর্মকর্তা জানান, বোর্ডের সদস্যরা এ ছবির বিষয়বস্তু, ভাষা কুরুচিপূর্ণ, অশালীন বলে একমত হয়ে তা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছবিটিতে অশালীন ভাষা ও আপত্তিকর সংলাপ থাকার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছবিটি দেখার পর পরিবেশকরাও পাকিস্তানে ছবিটি মুক্তির অনুমতি প্রত্যাহার করে নিয়েছেন। এ ছবির বিষয়বস্তু পাকিস্তানের সমাজে গ্রহণযোগ্য নয় বলে জানান সেন্সরবোর্ডের ওই কর্মকর্তা।

চার বন্ধু এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন, ছবির বিষয়বস্তু মূলত এটাই। কারিনা, সোনমের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন স্বরা ভাস্বর ও শিখা তালসানিয়া।

এদিকে ঈদ উপলক্ষে পাকিস্তানে সকল ভারতীয় সিনেমা প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

চলতি সপ্তাহে এই নিষেধাজ্ঞায় জানানো হয়েছে, ঈদের আগের দুই দিন এবং ঈদের পরে দুই সপ্তাহ পাকিস্তানে দেশীয় সিনেমার প্রসারে ভারতীয় সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...