Current date Sep 6, 2026
স্বাস্থ্য

রোজায় ওজন নিয়ন্ত্রণের উপায়

URL copied
Share URL copied

ডা. তানজিয়া নাহার তিনা: রোজার সময় আমাদের খাদ্যাভ্যাসে প্রচুর পরিবর্তন লক্ষ করা যায়। বাঙালি ভোজনরসিক হওয়ায় ইফতারে তৈলাক্ত ও মশলাযুক্ত খাবার বেশি পছন্দ করে। অতিরিক্ত তেলযুক্ত এ খাবারগুলো খেয়ে রোজায় ওজন কমার পরিবর্তে উল্টো বাড়িয়ে ফেলেন অনেকেই। তাই ওজন নিয়ন্ত্রণে এসব তেলজাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো।

এ ছাড়া গরমের এই লম্বা সময়ে রোজা রাখা বেশ কষ্টকর। তাই ইফতারে প্রচুর পানি পান করা উচিত। প্রচুর পানি পান করলে একদিকে যেমন শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে, তেমনি পানি শূন্যতার হাত থেকে রক্ষা পাবে শরীর। ইফতার থেকে সেহরির মধ্যবর্তী সময়ে তাই অন্তত আট গ্লাস পানি পান করা উচিত। রোজার সময় শরীরের পাচক প্রক্রিয়া কমে যায়। যার ফলে, শরীরের খাদ্যের চাহিদাও কমে যায়। তাই রোজা শেষে ইফতার হওয়া উচিত হালকা ও সুষম। ইফতারে খেজুর, কাঁচা ছোলা, ফলমূল কিংবা সবজির সুপ বা সালাদ গ্রহণ করা যেতে পারে।

এ ছাড়া কোনোমতেই সেহেরি বর্জন করা উচিত নয়। সেহেরি না করলে সারাদিনের ক্ষুধার পরিমাণ বেড়ে যাবে। এতে ইফতারে বেশি পরিমাণ খাবার খাওয়া হয়, যা শরীরে অতিরিক্ত ওজন বৃদ্ধিতে সহায়তা করে। রাত ও সেহরির খাবারে ভাত বা রুটির সাথে মাছ, মুরগির মাংস কিংবা ডিম এবং সবজি খাওয়াই ভালো। রমজানে আমাদের দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিক ভাবেই করা উচিত। এ ছাড়া, হালকা ব্যায়াম করলে ওজন থাকবে নিয়ন্ত্রণে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...