Current date Jul 15, 2026
বাংলাদেশ

বরযাত্রীর গাড়িতে ট্রাক্টরের চাপা, নিহত ২

URL copied
Share URL copied

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ট্রাক্টরচাপায় বরযাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

উপজেলার কামারেরহাট এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের লতিফ হোসেন(৩৫) ও একই গ্রামের আমিনুর রহমানের মেয়ে তানজিনা খাতুন (২৮)।

বর ইকবাল হোসেন বলেন, বিয়ে শেষে বাড়ি ফেরার পথে কামারেরহাট এলাকায় একটি ট্রাক্টর চাপা দিলে আমার বড় বোন ও চাচা ঘটনাস্থলেই মারা যান। আমার ভাবী লাকি বেগমকে (২৬) আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...