Current date Sep 7, 2026
বিশ্ব

স্পেনের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়কে দেশটির পার্লামেন্টে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শুক্রবার দেশটির পার্লামেন্টে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, রাজয়ের দলের দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ এনে স্পেনের সমাজতান্ত্রিক দলের নেতা পেদ্রো স্যানচেজ পার্লামেন্টে পদত্যাগের প্রস্তাবনা আনেন। তার প্রস্তাবনা গৃহীত হওয়ায় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্যানচেজ।

আলজাজিরা জানায়, স্পেনের ১৮০ পার্লামেন্ট সদস্যের মধ্যে অধিকাংশই রাজয়ের বিপক্ষে ভোট দেন। এর মধ্যে দিয়ে প্রথম বারের মতো দেশটির কোনো প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত করা হলো।

এদিকে পার্লামেন্টের সিদ্ধান্ত মেনে নিয়েছেন সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী রাজয়। নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া স্যানচেজকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

রাজয় বলেন, স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সম্মানের বিষয়। আমি সরকারকে যে অবস্থায় পেয়েছিলাম, তার থেকে ভালো অবস্থায় স্পেনকে রেখে যাওয়া আমার জন্য সম্মানের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...