Current date Sep 7, 2026
বিনোদন

বাংলাদেশে কেন আসবেন না কবির সুমন?

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বাংলাদেশে আর কোনো দিন আসবেন না কবির সুমন। সম্প্রতি বাংলাদেশের সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ভারতের বাংলা গানের এই অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশকে যা চেনার আমি চিনে নিয়েছি।’

জানালেন, সর্বশেষ তিনি যখন বাংলাদেশে এসেছিলেন, তখন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তাঁর একক গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। কিন্তু কিছু মানুষের বাধার মুখে সেই অনুষ্ঠানে তিনি গান গাইতে পারেননি। বললেন, ‘বাংলাদেশে আমার সন্তানপ্রতিম কয়েকজন ছেলে চেষ্টা করল আমার একটা একক অনুষ্ঠান করতে। সেটা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। তারা হল বুক করল। তাদের হাতে সেই কাগজ ছিল। আয়কর এবং অন্য যা কিছু দেওয়ার, সব তারা দিয়েছে। আমি ঢাকায় গিয়ে জানতে পারলাম, আমাকে ওখানে গান গাইতে দেওয়া হবে না। বাংলাদেশের কারা যেন ওখানে বাধা দিচ্ছে। তারা বলছে, কবির সুমন ভারতের শিল্পী, তাঁকে এখানে গান গাইতে দেওয়া হবে না।’

এই সাক্ষাৎকারে কবির সুমন জানান, ১৯৯৬ সাল আর ১৯৯৮ সালে তিনি বাংলাদেশে দুটি সংগীত সফর করেন। প্রতি সফরে পাঁচটা করে মোট ১০টি অনুষ্ঠানে তিনি গান করেছেন। বললেন, ‘এই টাকাটা তুলেছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য। কত টাকা আমি জানি না। নিজে একটা পয়সাও আমি নিইনি। আমি ভারতের একজন সংগীতশিল্পী, বাংলাদেশকে ভালোবাসি। আমার দেশ যদি বাংলাদেশ হতো, খুব ভালো লাগত। ওই সময় সুফিয়া কামাল খালাম্মার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আমার ভাবতে খুব ভালো লাগে।’

কবির সুমন আরও বলেন, ‘দুটি সংগীত সফরে কষ্ট করে মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য টাকা তুলেছি। প্রতিটি শোয়ে আমি পৌনে তিন ঘণ্টা করে আমি গান করেছি। একটি কানাকড়িও নিইনি। কেন নেব? এটা আমার কর্তব্য মনে করেছি। কিন্তু তারা সেসব ভুলে গেছেন। এবার তারা আমাকে আটকে দিলেন। বাধা দিলেন। এরপর আমি আর বাংলাদেশে যাইনি। বাংলাদেশে আর যাব না।’

বাংলাদেশ সরকার যদি আপনাকে নেওয়ার ব্যাপারে উদ্যোগ নেয়, সাংবাদিকের এই প্রশ্নের জবাবে কবির সুমন বলেন, ‘কেন যাব? তখন বাংলাদেশ সরকার কোথায় ছিল? তারা কী করেছিল? তাদের একবারও মনে হলো না, এই লোকটি দুই দফায় এসে টাকা তুলে দিয়ে গেছে ভালোবাসার জায়গা থেকে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...