Current date Oct 23, 2026
আইন-আদালত

সরকারি গাড়ি সুবিধা পাচ্ছেন ১২৮ অতিরিক্ত জেলা ও দায়রা জজ

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পাচ্ছেন অতিরিক্ত জেলা জজরা। শুধুমাত্র দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য অতিরিক্ত জেলা জজ পদে কর্মরত ১২৮ জন বিচারক এই সুবিধা পাবেন। তাদের গাড়ি সুবিধা পাওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পর গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

প্রসঙ্গত দেশের ৬৪টি জেলায় অতিরিক্ত জেলা জজ পদমর্যাদায় কর্মরত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পান। কিন্তু অতিরিক্ত জেলা ও দায়রা জজরা ওই সুবিধা পেতেন না। এ নিয়ে তাদের মধ্যে হতাশা ছিল। এ হতাশা দূর করার জন্য বিচার বিভাগীয় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক অতিরিক্ত জেলা জজদের সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন। এছাড়া আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেন মন্ত্রী।

এরপর চলতি বছরের ১৫ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য জেলা ও দায়রা জজ আদালত/মহানগর দায়রা জজ আদালতের টিওএন্ডই-তে ১২৮টি গাড়ি অন্তর্ভুক্তকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির জন্য প্রস্তাব পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৮ এপ্রিল ওই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। এরপর অর্থ বিভাগের সম্মতি গ্রহণের শর্ত দেয়। অতপর চলতি মাসের ৭ মে ওই বিষয়ে সম্মতি গ্রহণের জন্য আইন ও বিচার বিভাগ থেকে অর্থ বিভাগে প্রস্তাব পাঠালে গত মঙ্গলবার অর্থ বিভাগ সম্মতি জানিয়ে আইন ও বিচার বিভাগকে পত্র দিয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...