Current date Sep 13, 2026
বাংলাদেশ

রাজশাহী মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাইলিং শ্রমিক নিহত

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : রাজশাহী মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাইলিং শ্রমিক গোলাপ আলী (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত শ্রমিক ওয়াসিম আলীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় ভবনের পাইলিংয়ের কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ও আহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে।

জানা গেছে, নগরীর টিকাপাড়া এলাকার কেমিকো কারখানার পাশে বাড়ি তৈরি করার জন্য সুজন কনট্রাকশন পাইলিংয়ের কাজ করছিল। জমির মালিক রুহুল আমিন এ কাজ দেখাশোনা করছেন।

বৃষ্টির কারণে শ্রমিকরা পাইলিং কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু মালিক পক্ষ জোর করে সেখানে শ্রমিকদের কাজ করিয়ে নিচ্ছিলো। কাজ করার সময় বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হন গোলাপ ও ওয়াসিম। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন। ওয়াসিম হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমানউল্লাহ বলেন, পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন ও একজন আহত হয়েছেন। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় মামলা দেওয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...