Current date Sep 13, 2026
বাংলাদেশ

একরামুল নিহতের ঘটনায় বেআইনি কিছু হলে ব্যবস্থা

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : মাদক ব্যবসার অভিযোগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় বেআইনি কিছু ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (০১ জুন ২০১৮) রাজধানীর তেজগাঁও স্কুলের ‘তেজগাঁও ওল্ড স্টুডেন্টস সোসাইটি’ আয়োজিত ইফতার-মাহফিলে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

একরামুল হক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার পর তার স্ত্রী আয়েশা বেগম জানিয়েছেন, তার স্বামীর হত্যাকাণ্ড পূর্ব-পরিকল্পিত।

এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত যে ধরনের তথ্য আছে, তাতে এ ধরনের কোনো আভাস পাওয়া যায়নি। তবে একরামুল হকের স্ত্রী যেটা বলেছেন নিশ্চয় আমরা তা তদন্ত করবো, আমাদের একজন ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন। তিনি যদি মনে করে ওই বন্দুকযুদ্ধে বেআইনি কিছু ঘটেছে। তবে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

র‌্যাবের এ বন্দুকযুদ্ধে নারায়ণগঞ্জের সাত খুনের মতো বিরূপ কিছু ঘটবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি না এরকম কিছু ঘটবে।

মন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযানে সারাদেশ থেকে অভূতপূর্ব সাড়া এসেছে। সারাদেশের মানুষের মধ্যে বিশ্বাস জন্মেছে যে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি তা কেবল মাদক নিয়ন্ত্রণ হলেই থামবে। যতোদিন পর্যন্ত এ দেশে মাদক নিয়ন্ত্রণ না হচ্ছে, ততদিন এ অভিযান চলবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...