Current date Sep 13, 2026
বাংলাদেশ

খুলেছে আখতারুজ্জামান ফ্লাইওভারের ষোলশহর লুপ

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ঈদকে সামনে রেখে নগরের যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আখতারুজ্জামান ফ্লাইওভারমুখী লুপ খুলে দিয়েছে।

শুক্রবার (১ জুন) বিকেলে বেবি সুপার মার্কেটের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, বায়েজিদ এলাকা থেকে আখতারুজ্জামান ফ্লাইওভারমুখী লুপ খুলে দেওয়ার ফলে দুই নম্বর গেট এলাকার দীর্ঘদিনের যানজটের বিড়ম্বনা অনেকাংশে মুক্তি পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এটি চট্টগ্রামবাসীর জন্য ঈদ উপহার। এর মাধ্যমে প্রতিদিন বায়েজিদ থেকে আসা হাজারো যানবাহনকে দুই নম্বর গেট এলাকায় আর ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে পড়তে হবে না।

তিনি বলেন, আপাতত লুপের একপাশ দিয়ে নগরের বায়েজিদ ভারী শিল্প এলাকা দিয়ে আসা যানবাহনগুলো আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠতে পারবে। লুপের আরেকপাশ ঈদের আগেই খুলে দেওয়া হবে।

লুপ খুলে দেওয়ার ফলে বায়েজিদ এলাকাবাসীর পাশাপাশি উত্তর চট্টগ্রামের লোকজনও উপকৃত হবেন। অগ্রাধিকার ভিত্তিতে ছয় দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ ৬৯৬ কোটি টাকা ব্যয়ে লুপের একপাশ চালু করে দেওয়া হচ্ছে।

আবদুচ ছালাম তার বক্তব্যে উন্নয়নের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা দরকার বলে মন্তব্য করেন।

তিনি বলেন, সারা বিশ্বের কাছে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর এর জন্য সরকারের ধারাবাহিকতা থাকা দরকার।

মোনাজাত পরিচালনা করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর বোর্ড সদস্য জসিম উদ্দিন, কেবিএম শাহজাহান, ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এসএম আনোয়ার মির্জা, নাজিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...