Current date Sep 13, 2026
বাংলাদেশ

সিরাজগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

URL copied
Share URL copied

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সায়দাবাদে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৯ যাত্রী। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সায়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যানের চালক আরিফের পরিচয় জানা গেলেও বাকী নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার এসআই মোকারম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানটিকে ওভারটেক করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুটি গাড়িই উল্টে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

এতে ঘটনাস্থলেই এক নারীসহ মারা যান তিন বাসযাত্রী। আহত হন অন্তত ১৯ জন। এদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কাভার্ড ভ্যানের চালক। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...