Current date Sep 7, 2026
খেলা

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে যুক্ত হলো ৪ দেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে র‌্যাংকিংয়ে এতদিন ছিল মোট ১২টি দল। কিন্তু গতকাল থেকে সেই তালিকা আরো লম্বা হয়েছে। টেস্ট খেলুড়ে ১২ দেশের সঙ্গে ওয়ানডে র‌্যাংকিংয়ে যুক্ত হয়েছে আরো চারটি দল। তারা হল নেপাল, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি জানিয়েছে এ তথ্য। জুনের ১ তারিখ থেকে নতুন র‌্যাংকিং কার্যকর হবে।
এখন থেকে নতুন দেশগুলো পরস্পর পরস্পরের বিপক্ষে কিংবা অন্য দেশগুলোর বিপক্ষে যে সব ম্যাচ খেলবে সেগুলোর রেটিং পয়েন্ট এবং পারফরম্যান্স মূল্যায়ন হয়ে র‌্যাংকিংয়ে যোগ হবে।

গত বছর আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়ে ওয়ানডে স্ট্যাটাসের মর্যাদা পায় নেদারল্যান্ডস। অন্যদিকে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের পারফরম্যান্সের ভিত্তিতে স্কটল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতকেও আনা হয়েছে র‌্যাঙ্কিংয়ের আওতায়।

২৮ পয়েন্ট নিয়ে নিয়ে স্কটল্যান্ড অবস্থান নিয়েছে র‌্যাংকিংয়ের ১৩তম স্থানে। ১৮ পয়েন্ট নিয়ে সংযুক্ত আরব আমিরাত রয়েছে ১৪তম স্থানে। নেপাল ও নেদারল্যান্ডস এখনো কোনো রেটিং পয়েন্ট অর্জন করতে না পারায় তাদের ট্যালিতে যুক্ত করা হয়নি। তারা আর মোট চারটি ম্যাচ খেললেই ট্যালিতে যুক্ত হয়ে যাবে।
এখন থেকে এই দল চারটি যে ম্যাচগুলো খেলবে তার ভিত্তিতে তাদের রেটিং পয়েন্ট ও র‌্যাংকিংয়ে উন্নতি কিংবা অবনতি ঘটবে।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং (১ জুন থেকে কার্যকর)

র‌্যাংকিং দল পয়েন্ট
০১ ইংল্যান্ড ১২৫
০২ ভারত ১২২
০৩ দক্ষিণ আফ্রিকা ১১৩
০৪ নিউজিল্যান্ড ১১২
০৫ অস্ট্রেলিয়া ১০৪
০৬ পাকিস্তান ১০২
০৭ বাংলাদেশ ৯৩
০৮ শ্রীলঙ্কা ৭৭
০৯ ওয়েস্ট ইন্ডিজ ৬৯
১০ আফগানিস্তান ৬৩
১১ জিম্বাবুয়ে ৫৫
১২ আয়ারল্যান্ড ৩৮
১৩ স্কটল্যান্ড ২৮
১৪ আরব আমিরাত ১৮
Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...