Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: গণভবনে আত্মীয়দের সঙ্গে ইফতার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সন্ধ্যায় আয়োজিত এই ইফতারের আয়োজন করা হয়।

ইফতারে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ)সদস্যরা অংশ নেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা।

ইফতারের আগে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন বায়তুল মোকারম মসজিদের জ্যেষ্ঠ পেশ ঈমাম মুফতি মওলানা মিজানুর রহমান। এ সময় বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনাও করা হয় মোনাজাতে।

ইফতারে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...