Current date Sep 7, 2026
বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭০ অবৈধ অভিবাসী আটক

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের আশপাশের এলাকা থেকে এই আটক করা হয়। তবে, আটক ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তফার আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন উপস্থিত ছিলেন। এই প্রথম অবৈধ অভিবাসীবিরোধী কোনো অভিযানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকলেন।

অভিযান পরিচালনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক অভিবাসীরা বিভিন্ন আইন ভঙ্গ করেছে, যেমন-বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা। দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অবৈধ অভিবাসন সমস্যা মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

এদিকে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, শুক্রবার বিকেল ৪টায় শুরু হওয়া অভিযানে কাগজপত্র যাচাই শেষে ১৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস ও ওয়েবসাইট

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...