Current date Sep 7, 2026
খেলা

হেডিংলি টেস্ট: বৃষ্টিস্নাত দিনে এগিয়ে ইংল্যান্ড

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনের খেলা শেষে ইংলিশদের সংগ্রহ ৭ উইকেটে ৩০২। ১২৮ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। ৩৪ রানে অপরাজিত আছেন বাটলার তাঁর সঙ্গে কারেন ১৬ রান নিয়ে ক্রিজে আছেন ।

হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন। একটি বলও মাঠে গড়াতে দেয়নি বৃষ্টি। লাঞ্চের পর খেলা শুরু হয়। দিনের খেলা যখন শেষ হয় তখন ৭ উইকেটে ৩০২, পাকিস্তানে চেয়ে ১২৮ রানে এগিয়ে ইংলিশরা।

ইংল্যান্ডের ব্যাটিং যে খুব আহামরি কিছু ছিল তাও কিন্তু নয়। তবে শিক্ষণীয় ছিল একটা বিষয়। সেটা হচ্ছে, এমন উইকেটে ছোট ছোট ইনিংসই গড়ে দিতে পারে ভিত। সাত উইকেট হারানো ইংল্যান্ডের ব্যাটসম্যানদের তিনজন খেলোয়াড় ৪০ ছুঁলেও ফিফটি করতে পারেননি কেউই। আরও চারজন ব্যাটসম্যান খেলেন ২০ কিংবা তার অল্প কিছু বেশি রানের ছোট ইনিংস। অথচ লিড নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

প্রায় চার ঘণ্টা দেরিতে শুরু হওয়া খেলায় সপ্তম ওভারেই অধিনায়ক জো রুটকে (৪৫) হারায় ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ডম বেসের সঙ্গে ৬২ রানের জুটি গড়ার পর ফেরেন ডেভিড ম্যালানও (২৮)। তবে বেসের দুর্ভাগ্য। আগের টেস্টে অভিষেকেই দ্বিতীয় ইনিংসে ফিফটি করেছিলেন, কাল পারলেন না ১ রানের জন্য। দিন শেষে ৭ উইকেটে ইংল্যান্ডের রান ৩০২, পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ১২৮ রান বেশি। বাটলার অপরাজিত আছেন ৩৪ রানে, তাঁর সঙ্গী কারেনের রান ১৬।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...