Current date Oct 28, 2026
Lead Newsবিশ্ব

রোহিঙ্গাদের ফেলে আসা জমি লিজ দিচ্ছে মিয়ারমার সরকার?

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফেলে আসা হাজার হাজার একর জমি মিয়ারমার সরকার বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দিচ্ছে বলে খবর বেরিয়েছে। কিন্তু রাখাইন রাজ্যের আইনমন্ত্রী উ মং অন এ খবর অস্বীকার করেছেন। তবে তিনি এও স্বীকার করেছেন, স্থানীয় কৃষকদের এসব জমি লিজ দেয়ার পরিকল্পনা করছেন তারা।

রাখাইন রাজ্যের আইনমন্ত্রী তিনি বলেন, জমিগুলো খালি ফেলে রাখা ভালো হবে না। স্থানীয় মানুষ ও ভূমিহীন কৃষকদের এগুলোতে চাষ করতে দেয়া উচিত। বেসরকারি কোম্পানিকেও এসব জমি লিজ দেয়া যেতে পারে।

রাখাইনের কৃষি মন্ত্রী ইউ কিয়াউ লিন বলেছেন, আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তারা যেভাবে বলে সেভাবেই করবো। রোহিঙ্গাদের ফেলে যাওয়া ৭০ হাজার একর জমিতে চাষবাসের মতো জনবল আমাদের নেই।

গত বছরের আগস্টে সহিংসতা শুরুর পর সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের ফিরিয়ে নেয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলেও রোহিঙ্গাদের জমিতে ধান চাষ করেছিল মিয়ানমার সরকার। সূত্র: ইরাবতী

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...