Current date Sep 7, 2026
বিশ্ব

উত্তেজনা বাড়িয়ে আবারও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ভারতের

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহলকে আতঙ্কিত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্করসব মহড়া, ছড়াচ্ছে উত্তেজনা। আর তারই জের ধরে দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় দূর পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। রবিবার সকালে ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে অগ্নি-৫ নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাডারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের উড়ান পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করা হয়, দেখা হয় প্রতিটি যন্ত্রপাতি কীভাবে কাজ করছে। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি অগ্নি-৫ এই সিরিজের আধুনিকতম ক্ষেপণাস্ত্র।

জানা গেছে, ৫,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র লঞ্চ প্যাড ৪ থেকে উৎক্ষিপ্ত হয় মোবাইল লঞ্চারের মাধ্যমে। এ নিয়ে ষষ্ঠবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হল। অগ্নি-৫ সফলভাবেই তার পুরো পাল্লা পরিক্রমা করে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...