Current date Jul 14, 2026
বাংলাদেশ

কানাডায় ডলি জিতলে, জিতে যাবে বাংলাদেশ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আগামী ৭ জুন অন্টারিও প্রাদেশিক সরকারের নির্বাচন। এই নির্বাচনে এনডিপির থেকে প্রার্থী হয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক ডলি বেগম।

তার নির্বাচনী এলাকা টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট’এর অধিবাসী ছাড়াও প্রবাসী বাঙালিরা এবং বাংলা মিডিয়াগুলোও ডলির প্রতি সমর্থন জানাচ্ছে। প্রবাসীদের এই ঐক্য ইতিপূর্বে দেখা যায়নি। কারণ, ডলির জয় মানে বাংলাদেশের বিজয়। সেজন্যই কানাডার প্রতিটি প্রবাসী বাংলাদেশির প্রত্যাশা, অন্টারিও প্রাদেশিক সংসদে ডলি বেগম সাংসদ হয়ে ইতিহাস গড়ুক।

যুক্তরাজ্যে বাংলাদেশি রুশনারা আলী, রূপা আশা হক এবং টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপি নির্বাচিত হয়েছেন। নরওয়েতে সায়রা খান এবং কদিন আগে মালয়েশিয়ায় এমপি হলেন বাংলাদেশি আবুল হুসেন। এদের সারিতে এবার ডলির নাম যুক্ত হোক, তা কানাডা প্রবাসী বাঙালিদের স্বপ্ন।

এদিকে ডলিকে গুরুত্ব দিয়ে তার দলের নেত্রী প্রিমিয়ার প্রার্থী এনড্রিয়া হারওয়াথ ডলির নির্বাচনী অফিস থেকে দলের প্রচারণা শুরু করেছেন।

উল্লেখ্য, কানাডায় ভারতীয়, পাকিস্তানি, আফগানি নারী সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু বাংলাদেশি হয়নি। এবার হবার সম্ভাবনা তৈরি হয়েছে। ডলি জিতলে একদিকে কানাডার ইতিহাস, অন্যদিকে বাংলাদেশের ইতিহাসও গৌরবোজ্জ্বল হবে। তাই সকলের দৃষ্টি এখন ডলির দিকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ জুন)...