Current date Sep 13, 2026
বাংলাদেশ

‘তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার’

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : সরকার তদন্তের মাধ্যমে একরাম হত্যার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তদন্তে যদি প্রমাণিত হয় একরাম নির্দোষ, তবে যারা তাকে দোষী সাব্যস্ত করেছেন তারাই দোষী সাব্যস্ত হবেন এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।

আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেলের একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের মাদকবিরোধী অভিযান জাতিসংঘ পর্যবেক্ষণ করছে। তবে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। কোনো আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে অভিযোগ আর নালিশের, আর কোনো সম্বল নেই। মাদকবিরোধী অভিযান যখন জনগণের প্রশংসা কুড়াচ্ছে তখনই বিএনপির গাত্রদাহ শুরু হয়ে গেছে। এই অভিযানে সরকারের জনপ্রিয়তা বাড়ছে।

তিনি আরো বলেন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি দেশের জনগণ ও ভবিষ্যতের দিকে তাকিয়ে। কারণ, তরুণরাই হচ্ছে দেশের ভবিষ্যত, তারা ধ্বংস হলে দেশের ভবিষ্যত নষ্ট হয়ে যাবে।

বুদ্ধিজীবীরা মাদকবিরোধী অভিযান নিয়ে সমালোচনা করতে পারেন, তাদের সে অধিকার আছে। তবে আমরা কাজ চালিয়ে যাবো বলেও উল্লেখ করেন সেতুমন্ত্রী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...