Current date Sep 7, 2026
বিশ্ব

ভূমধ্যসাগরে স্পিডবোট ডুবি, ছয় শিশুসহ ৯ জনের প্রাণহানি

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ভূমধ্যসাগরে শরণার্থীবাহী একটি স্পিডবোট ডুবিতে ছয় শিশুসহ নয় জনের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছেন। রবিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আনতালিয়া উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ডুবে যাওয়া স্পিডবোটটিতে ১৫ জন আরোহী ছিলেন। শরণার্থীরা সবাই ইউরোপে অভিবাসন প্রত্যাশী ছিলেন।

তুরস্কের কোস্টগার্ড ও জেলেরা স্পিডবোটটির পাঁচ আরোহীকে উদ্ধার করেছে। তুর্কি কোস্টগার্ড তিন পুরুষ ও এক নারীকে এবং জেলেরা আরেক পুরুষকে উদ্ধার করেছে।

পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল ছয়টি শিশু, দুই পুরুষ ও এক নারীর মৃতদেহ খুঁজে পায়। নিখোঁজ আরেকজনকে খুঁজে পেতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...