Current date Sep 6, 2026
স্বাস্থ্য

উপসর্গের আগেই ক্যান্সার শনাক্ত!

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : এক রক্ত পরীক্ষায় অন্তত আট ধরনের ক্যান্সার শনাক্তের প্রক্রিয়া এরই মধ্যেই উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক দাবি করেছেন, তাঁরা এমন এক রক্ত পরীক্ষা উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন, যার মাধ্যমে অন্তত ১০ ধরনের ক্যান্সার শনাক্ত করা যাবে। তবে তাদের গবেষণার সবচেয়ে সম্ভাবনাময় দিকটি হলো, এই ক্যান্সার ধরা সম্ভব হবে রোগীর মধ্যে কোনো রকমের উপসর্গ দেখা যাওয়ার আগেই।

গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ‘ক্লেভেল্যান্ড ক্লিনিক টাউসিং ক্যান্সার ইনস্টিটিউট’-এর একদল গবেষক। আগামীকাল সোমবার তাঁরা নিজেদের গবেষণা প্রতিবেদনটি তুলে ধরবেন ‘আমেরিকান সোসাইটি অব ক্লিনিকাল অনকোলজি’র বার্ষিক সম্মেলনে।

গবেষকরা জানান, ‘লিকুইড বায়োপসি’ নামের এ রক্ত-পরীক্ষায় ডিএনএর অতি ক্ষুদ্র কণার সন্ধান করা হয়; যেটি কি না ক্যান্সার কোষ থেকে নির্গত হয়ে রক্তে মিশে যায়।

গবেষণার অংশ হিসেবে মোট এক হাজার ৬২৭ জনের রক্ত পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৮৭৮ জন ক্যান্সারের রোগী। বাকি ৭৪৯ জনের ক্যান্সার নেই। ক্যান্সার রোগীদের মধ্যে একেকজন একেক স্টেজে আছে। কারো ক্যান্সার আছে প্রাথমিক পর্যায়ে, কারো চূড়ান্ত পর্যায়ে।

গবেষকরা বলছেন, এ রক্ত পরীক্ষায় সবচেয়ে ভালো ফল মিলেছে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে। প্রায় ৯০ শতাংশ নিখুঁতভাবে এ ক্যান্সার শনাক্ত করা গেছে। প্যানক্রিয়েটিক ক্যান্সার নির্ণয় ছিল ৮০ শতাংশ নির্ভুল।

অবশ্য এখনই এটি সাধারণ রোগীদের ওপর প্রয়োগ করতে রাজি নন গবেষকরা। তাঁরা বলছেন, আরো গবেষণা করতে হবে। বিশেষ করে ক্যান্সারে আক্রান্ত না হওয়ার পরও যাদের মধ্যে ওই ডিএনএ পাওয়া গেছে, তারা শেষমেশ ক্যান্সারে আক্রান্ত হয় কি না, তা আগে নিশ্চিত হতে হবে।
সূত্র : সিএনএন

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...