Current Date:May 3, 2026

বরগুনায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক : বরগুনার পাথরঘাটায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার ইফতারীর পূর্ব মুহুর্তে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া (৪) ও কারিমা (২) ওই এলাকার মো. ফরিদ হোসেনের মেয়ে।

লামিয়া ও কারিমার বাবা ফরিদ হোসেন জানান, দুপুরে মেয়েদেরকে খাবার খাইয়ে মাঠে কাজ করতে যান তিনি। পরে বিকালের দিকে মেয়েরা বাড়ির উঠানে খেলছিল। তার মা খেলতে দেখে রান্না করতে গেলে কোনো এক সময় তারা পুকুরে পড়ে যায়।

পরে ইফতারীর পূর্বে তাদের চাচি পানি আনতে গেলে তাদের দুই বোনকে পুকুরে ভাসতে দেখে চিৎকার করে ওঠে। পরে স্থানীয়রা এসে তাদের লাশ উদ্ধার করে।

পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বলেন, একই পরিবারে দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Share