Current date Sep 7, 2026
বিশ্ব

পাক রেঞ্জার্সের হামলায় জম্মুতে ২ বিএসএফ সদস্য নিহত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হওয়ার এক সপ্তাহের মধ্যে ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সীমান্তরক্ষীদের হামলায় বিএসএফের দুই সদস্য নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার সকালে জম্মু সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়লে বিএসএফের দুই জওয়ান নিহত হন।

জম্মুর আখনুর সেক্টরের প্রাগওয়াল এলাকার সীমান্তের অন্যপাশ থেকে পাকিস্তানি বাহিনীই প্রথম গুলি ছোড়ে বলে দাবি বিএসএফের।

বার্তা সংস্থা পিটিআইকে বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো ধরনের উসকানি ছাড়াই তাদের ছোড়া গুলিতে অগ্রবর্তী চৌকিতে থাকা দুই জওয়ান গুরুতর আহত হন।

আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন সহকারী ইন্সপেক্টর।

তিনি বলেন, সীমান্তের অন্যপাশ থেকে ছোড়া গুলি যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন। বিএসএফের পাল্টা ও উপযুক্ত জবাব দিচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়পক্ষের মধ্য গুলিবিনিময় অব্যাহত ছিল।

মহাপরিচালক পর্যায়ে হটলাইন যোগাযোগের পর গত মঙ্গলবার দুই দেশ জম্মু ও কাশ্মীর সীমান্তে খণ্ডযুদ্ধ বন্ধে ২০০৩ সালে সই করা যুদ্ধবিরতির প্রস্তাব এবং এর মূল ভাব মেনে চলতে সম্মত হয়েছিল।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...