Current date Sep 7, 2026
বিশ্ব

উৎপাদন কমায় জাপানের ইস্পাত রফতানিতে মন্দাভাব

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : টানা ১৪ মাস ধরে জাপান থেকে আন্তর্জাতিক বাজারে ইস্পাত রফতানিতে মন্দাভাব বজায় ছিল। এ ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলেও জাপানি প্রতিষ্ঠানগুলো থেকে পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৫ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি নয় বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর নিক্কেই এশিয়ান রিভিউ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে জাপান থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২৮ লাখ ৩৬ হাজার টন ইস্পাত রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ বেশি। ২০০৯ সালের মে মাসের পর এটাই জাপান থেকে ইস্পাত রফতানির সর্বনিম্ন মাসভিত্তিক পরিমাণ।

মূলত উৎপাদন কমে আসার জের ধরে এ সময় জাপানের ইস্পাত রফতানি খাতেও মন্দাভাব দেখা গেছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে জাপানি উৎপাদনকারীরা ৮৭ লাখ টনের সামান্য কম ইস্পাত উৎপাদন করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৪ শতাংশ কম। এর মধ্য দিয়ে দেশটি ইস্পাত উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক তালিকায় ভারতের কাছে দ্বিতীয় শীর্ষ অবস্থান হারিয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...