Current date Sep 7, 2026
অর্থনীতি

ডিএসইতে দেড় বছরে সর্বনিম্ন সূচক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ৫ কার্যদিবসের দর পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪০ পয়েন্ট। এর মাধ্যমে সূচকটি প্রায় দেড় বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩১৭ পয়েন্টে। যা ২০১৭ সালের ১১ জানুয়ারি বা ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

ডিএসইতে ৪২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ছিল ৩৬১ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ৬২ লাখ টাকার বা ১৮ শতাংশ। হাত বদল হওয়া ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫টির বা ৩৪.১২ শতাংশ কোম্পানির। আর কমেছে ১৮২টি বা ৫৪.০১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি বা ১১.৮৭ শতাংশ কোম্পানির দর। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৩৮৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১০, সিএসই-৩০ সূচক ১০৯, সিএসসিএক্স ৬৫ ও সিএসআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২৩, ১৪৮৩২, ৯৯১২ ও ১০৯৩ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

সিএসইতে ১৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...