Current date Nov 8, 2026
বাংলাদেশ

সিনিয়র সচিব হলেন আইজিপি জাবেদ পাটোয়ারী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: সিনিয়র সচিব হলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৮২ হাজার টাকা (নির্ধারিত) স্কেলে (সিনিয়র সচিব পদমর্যাদায়) পদায়ন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চলতি বছরের ২৫ জানুয়ারি আইজিপি হিসেবে নিয়োগ পান জাবেদ পাটোয়ারী। বিসিএস-৮৪ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা সে সময় সম্মিলিত মেধাতালিকায় চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম স্থান অধিকারী ছিলেন। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত তার চাকরির মেয়াদ রয়েছে।

জাবেদ পাটোয়ারীর জন্ম চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে। চাঁদপুর কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পর জাবেদ পাটোয়ারী সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন ১৯৮৬ সালে। ২০১৩ সালে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদে পদোন্নতি পান পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটোয়ারী। পুলিশ প্রশাসনে স্বচ্ছ ইমেজের কর্মকর্তা হিসেবে পরিচিতি রয়েছে তার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাজীবনের ওপর লেখা বই ‘কারাগারের রোজনামচা’র বিভিন্ন ‘নথিপত্র’সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...