Current date Sep 7, 2026
বিনোদন

আহমেদ ইমতিয়াজ বুলবুলের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : দেশের হাসপাতালেই চিকিৎসা করাতে চান মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত সঙ্গীতকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। আগেই জানিয়েছিলেন এই কথা। বর্তমানে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছেন এই গুণী সঙ্গীত ব্যক্তিত্ব।

গতকাল শনিবার (২ জুন) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক আফজালুর রহমানের তত্ত্বাবধানে বুলবুলের শরীরে রিং স্থাপন করা হয়। বুলবুলের হৃদযন্ত্রে দুটি স্টেন্ট (রিং) পরানো হয়েছে বলে জানান শিল্পীর ছেলে সামির আহমেদ।

কিছুদিন আগে বুলবুলের হৃদযন্ত্রে আটটি ব্লক ধরা পড়ে। তার শারীরিক অবস্থার কথা জানতে পেরে চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে সামির আহমেদ বলেন, ‘গত বৃহস্পতিবার চিকিৎসকের পরামর্শে বাবাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করেছি। এরপর তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা চলছে। গতকাল শনিবার বাবার হৃদযন্ত্রে দুটি স্টেন্ট পরানো হয়েছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

আহমেদ ইমতিয়াজ বুলবুল গত ১৬ মে ফেসবুকে তার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে একটি স্ট্যাটাস লিখেন। এরপরই তার চিকিৎসার বিষয়টি গণমাধ্যমের সামনে আসে। মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...