Current date Sep 7, 2026
খেলা

সুইজারল্যান্ডের সঙ্গে স্পেনের ড্র

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডের সঙ্গে নিজেদের মাঠে ১-১ ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বের এ খেলায় ভিয়ারিয়ালের মাঠে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ রাখলেও গোলের দেখা পাচ্ছিল না স্পেন। ২৯তম মিনিটে এসে কাঙ্ক্ষিত গোলটি পায় তারা।

বাঁ-দিক থেকে সিলভার উঁচু করে বাড়ানো বলে ডি-বক্সের বাইরে থেকে ডিফেন্ডার আলভারো অদ্রিওসোলার ডান পায়ের ভলিতে বল জালে জড়ায়। কিন্তু নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্পেন। ৬২তম মিনিটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ডান দিক থেকে স্টেফান লিখস্টেইনারের নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি দাভিদ দে হেয়া। গোলমুখ থেকে বাঁ পায়ের শটে সহজেই লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ। বাকি সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ড্রয়েই খেলার সমাপ্তি হয়।

রাশিয়া বিশ্বকাপের ‘বি’ গ্রুপে স্পেনের সঙ্গী পর্তুগাল, মরক্কো ও ইরান। আগামী ১৫ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন।

‘ই’ গ্রুপে ব্রাজিল, কোস্টা রিকা ও সার্বিয়ার সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড। আগামী ১৭ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা করবে দলটি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...