Current date Sep 6, 2026
লাইফস্টাইল

দেহে ফাইবারের অভাব জানান দেবে যেসব লক্ষণ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ফাইবার বা আশ এমন একটি খাদ্য উপাদান, যা সুষ্ঠুভাবে দেহের নানা কাজ করতে সাহায্য করে৷ সঠিক মাত্রায় এই উপাদান না পেলে বিভিন্ন লক্ষণের মাধ্যমে শরীর নিজে থেকেই জানান দেয়৷ এসব লক্ষণের মধ্যে কোষ্ঠকাঠিন্য, ওজন বৃদ্ধি, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি, খাওয়ার পর ঘুম পাওয়া ইত্যাদি উল্লেখযোগ্য।

এগুলোর মধ্যে কোষ্ঠকাঠিন্যের মাধ্যমেই শরীর মূলত ফাইবারের অভাবের কথা জানান দেয়। তাই কারো কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে বেশি করে ফাইবার সমৃদ্ধ খাদ্য যেমন, অ্যাভোকাডো, ব্রকলি, কালো জাম, পেয়ারা, নানা রকমের শাক ইত্যাদি খাওয়া উচিত৷ এসব খাবারে থাকা আশ বা ফাইবার দেহে ফাইবারের ঘাটতি মেটাবে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কমে যাবে৷

খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার না থাকলে ওজন বেড়ে যেতে পারে৷ কেননা ফাইবার সমৃদ্ধ খাদ্য সঠিক পরিমাণে খেলে পেট ভরা রয়েছে বলেই মনে হয়৷ ফলে প্রয়োজনের অতিরিক্ত খাবার খুব একটা খাওয়া হয় না। কিন্তু পরিমাণমত ফাইবার না খেলে সবসময়ই খিদে ভাব থাকে৷ আর এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই বাড়তি খাবার খেয়ে থাকেন, যা বাড়িয়ে দেয় তাদের ওজন।

রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধির মাধ্যমেও শরীরে ফাইবারের অভাব সম্পর্কে জানা যায়। সাধারণত ফাইবার শর্করাকে রক্তকোষে দ্রুত মিশতে দেয় না৷ ফলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে৷ কিন্তু শরীরে ফাইবারের অভাব হলে এই প্রক্রিয়া ঠিক থাকে না। ফলে হঠাৎ করেই রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

খাওয়ার পরে ঘুম পেলেও বুঝতে হবে শরীরে ফাইবারের অভাব দেখা দিয়েছে। সাধারণত প্রচুর পরিমাণে খাওয়া-দাওয়া করলে ঘুম পাওয়া স্বাভাবিক৷ তবে নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়া-দাওয়ার পরও যদি নিয়মিত ঘুম পায় তাহলে এটি ফাইবারের অভাবের লক্ষণ৷ সূত্র: হেলথলাইন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...