Current date Sep 7, 2026
খেলা

‘গোলের বিনিময়ে খাদ্য’ নিয়ে চলছে সমালোচনার ঝড়

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: মেসি ও নেইমারের করা প্রতিটি গোলে দশ হাজার স্কুলপড়ুয়া শিশুর জন্য খাদ্যের ব্যবস্থা হবে, এমন ঘোষণা দিয়েছিল মাস্টারকার্ড। এমনকি রাশিয়া বিশ্বকাপে করা গোলও এ উদ্যোগের অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু এ ঘোষণার পর উঠেছে সমালোচনার ঝড়।

মাস্টারকার্ডের এ উদ্যোগের প্রশংসা করেছেন আর্জেন্টিনা তারকা মেসি ও ব্রাজিলের তারকা নেইমার। এমনকি সাংবাদিকদের সামনে ব্রাজিলের কোচও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, মাস্টারকার্ড আমি তোমাদের কিছু বলতে চাই। তোমাদের এই দাতব্য কাজ খুবই প্রশংসনীয়। আর্জেন্টিনা-ব্রাজিলের খেলোয়াড়রা গোল করলেই শিশুরা খাদ্য পাবে, ভাবতেই ভালো লাগছে।

তবে সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাভাবিকভাবে নিতে পারেননি। অনেকে বলছেন, তবে কি মেসি-নেইমার গোল না করলে এসব বাচ্চারা খাবার পাবে না! সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মাস্টারকার্ডকে উদ্দেশ্য করে অনেকেই করেছেন সমালোচনা।

জো বেক নামে এক ব্যক্তি এ উদ্যোগকে ব্যাঙ্গ করে লিখেছেন, দুঃখিত বাচ্চারা, আজকে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) গোলটি বাতিল করেছে, আজ আর খাওয়া নেই।

ম্যারাথন দৌড়বিদ রবি ব্রিটন লিখেছেন, তার মানে কি গোলকিপার তার দক্ষতায় হঠাৎ করে বল থামিয়ে দিলে, বাচ্চাদের মুখের খাবারও থেমে যাবে? কি হাস্যকর!

অ্যাবেন বেল নামে একজন লিখেছেন, শিশুদের খাবার নিয়েও খেলা শুরু হলো!

তাছাড়া অনেকেই মাস্টারকার্ড বর্জনেরও দাবি জানিয়েছেন।

মাস্টারকার্ডের পক্ষ থেকে জানানো হয়েছিলো, মেসি ও নেইমারের করা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে প্রতিটি গোলের বিপরীতে দশ হাজার শিশুর খাবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) দান করবে তারা।

‘টুগেদার উই আর ১০’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে গত এপ্রিলে এই উদ্যোগের সূচনা করে মাস্টারকার্ড। আগ্রহীরাও এই উদ্যোগে দান করতে পারেন। এজন্য #JuntosSomos10 এই হ্যাশট্যাগ টুইটার ও ইনস্টাগ্রামে ব্যবহার করে কিংবা মাস্টারকার্ডের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দান করা যাবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...